সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

জাকির নায়েককে ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ড. জাকির নায়েককে ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে মালয়েশিয়ার পুলিশ।

সম্প্রতি জাতিগত সংখ্যালঘুদের নিয়ে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগে এই নিয়ে দ্বিতীয়বারের মতো তার জবানবন্দি রেকর্ড করা হলো। এর আগে গত শুক্রবার ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাকে।

গত ৩ আগস্ট এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে জাকির মন্তব্য করেছেন, ভারতের সংখ্যালঘু মুসলমানদের চেয়ে মালয়েশিয়ায় থাকা সংখ্যালঘু হিন্দুরা শতগুণ বেশি অধিকার ভোগ করছে। মালয়েশিয়ায় বসবাসকারী হিন্দুরা মাহাথিরের নয়, ভারতের প্রধানমন্ত্রীর সমর্থক।

এ মন্তব্যের জেরে জাকির নায়েককে মালয়েশিয়া থেকে বের করে দেয়ার প্রসঙ্গটি আলোচনায় আসে। এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে।

তদন্ত প্রক্রিয়া হিসেবে সোমবার দেশটির বুকিত আমান পুলিশ সদর দফতরে জবানবন্দি দিতে আসেন ৫৪ বছর বয়সী জাকির নায়েক।

মালয়েশীয় গোয়েন্দা সংস্থা সিআইডির পরিচালক দাতুক ‍হুজির মোহাম্মদ সে দেশের সংবাদমাধ্যম স্টার অনলাইনকে বলেছেন, সোমবার বিকাল সোয়া তিনটার দিকে আইনজীবীকে সঙ্গে নিয়ে জবানবন্দি দিতে আসেন তিনি। প্রায় ১০ ঘণ্টা পর রাত দেড়টার দিকে সদর দফতর ত্যাগ করেন।

দাতুক হুজির বলেন, শান্তি নিষ্টের অভিযোগ এনে জাকির নায়েকের বিরুদ্ধে পেনাল কোডের ৫০৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, মালয়েশিয়ায় ধর্ম ও জাতিগত ইস্যুকে স্পর্শকাতর বিবেচনা করা হয়। দেশটির ৬০ শতাংশ মানুষ মুসলমান আর বাকিরা চীন ও ভারতের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। এদের বেশিরভাগই সনাতন ধর্মাবলম্বী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ