শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ফতুল্লায় পোশাক কারখানায় আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুরে অবস্থিত উইজডম অ্যাটায়ার্স নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরের দিকে লাগা ওই আগুনে কারখানাটির বিপুল পরিমাণ কাপড় পুড়ে গেছে। কারখানার নিজস্ব ব্যবস্থাপনা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডে কারখানাটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

উইজডম অ্যাটায়ার্স পোশাক কারখানাটি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও কারখানা সূত্রে জানা যায়, উইজডম অ্যাটায়ার্স নামে পোশাক কারখানাটির নিটিং সেকশনের একটি মেশিনে স্পার্ক থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেলেও মাত্র একটি ইউনিটের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে শেষ পর্যন্ত আমাদের একটি ইউনিট যোগ দিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো বলেন, আগুনে পোশাক কারখানাটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ