সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

'রোহিঙ্গাদের আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারব না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মিয়ানমারের ওপর পুরোপুরি আস্থা রাখতে না পারায় সব প্রস্তুতি সত্ত্বেও রোহিঙ্গারা ফিরে যেতে রাজি হয়নি। তবে তাদের ফিরে যেতেই হবে। তাদের আর বসিয়ে বসিয়ে আমরা খাওয়াতে পারব না।

শুক্রবার সিলেট সফরে এসে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন মন্ত্রী।

রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ওদের জন্য মিয়ানমার শান্তিতে ও নিরাপদে থাকার ব্যবস্থা করেছে, এ কথাটা তারা বিশ্বাস করতে পারছে না। তবে আমি সব সময় আশাবাদী। আমরা অবশ্যই রোহিঙ্গাদের পাঠাতে পারব। তবে এ জন্য কিছুটা সময় লাগবে।

মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি প্রসঙ্গে আবদুল মোমেন বলেন, তাদের ওপর চাপ সৃষ্টি করেছি বলেই তারা নিজে রাজি হয়েছে। যথেষ্ট চাপ সৃষ্টি করা হয়েছে। মিয়ানমার আমাদের কাছে অঙ্গীকার করেছে, তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে।

তিনি আরো বলেন, প্রয়োজনে রোহিঙ্গা নেতাদের রাখাইনে নিয়ে তাদের জন্য কী ব্যবস্থা করা হয়েছে, সেটা দেখাতে মিয়ানমারের কাছে প্রস্তাব দেব। তাহলে তারা হয়তো ফিরতে রাজি হবে।

‘রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজি করাতে না পারা কূটনৈতিক ব্যর্থতা’ বিএনপির এ দাবি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির কাছে যদি ভালো কোনো আইডিয়া থাকে, তাহলে সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারে। আমরা সেটাকে স্বাগত জানাব।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ