শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ইরাকের অস্ত্রাগারে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদী ইসরায়েল সাম্প্রতিক সময়ে ইরাকের সন্ত্রাস-বিরোধী বাহিনীর ঘাঁটিগুলোতে একাধিক হামলা চালিয়েছে বলে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস খবর দিয়েছে।

দু’জন পদস্থ মার্কিন কর্মকর্তা দৈনিকটিকে জানিয়েছেন, ইরাকে দু’টি অস্ত্রের গুদামে এ হামলা চালানো হয়েছে। ‘সিরিয়ায় অস্ত্র সরবরাহের’ কাজে এসব অস্ত্রাগার ব্যবহৃত হয় বলে অভিযোগ তুলে তেল আবিব ওইসব হামলা চালিয়েছে।

ইরাকের সরকারপন্থি ‘হাশদ আশ-শাবি’ বাহিনীর ঘাঁটিগুলোতে গত মাসে অজ্ঞাত উৎস থেকে ধারাবাহিক হামলা হওয়ার পর মার্কিন দৈনিকটি এ খবর দিল। ইরাকে এক সময় ব্যাপকভাবে তৎপর জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে যুদ্ধ করার লক্ষ্যে ২০১৪ সালে সরকারি পৃষ্ঠপোষকতায় হাশদ আশ-শাবি বাহিনী গঠন করা হয়েছিল।

গত ১৯ জুলাই ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আমেরলি শহরে হাশদ আশ-শাবির একটি ঘাঁটিতে প্রথম ড্রোন হামলার খবর প্রচারিত হয়। আমেরিকার মধ্যপ্রাচ্য বিষয়ক একজন অজ্ঞাত গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস দাবি করেছে, ১৯ জুলাইয়ের ওই হামলা তেল আবিব চালিয়েছিল।

ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকা দাবি করছে, ইরাকের হাশদ আশ-শাবি বাহিনীর ছদ্মাবরণে দেশটিতে ‘সন্ত্রাসী কার্যক্রম’ পরিচালনা করছে ইরান। তবে বাগদাদ সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ