সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীতে জুতার র‌্যাক চেনা আরও সহজ হলো ৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯

'কাশ্মীর নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জাতি বিস্মিত'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, কাশ্মীরের মুসলমানদের নির্মম গণহত্যা, নারী-শিশুদের অমানবিক নির্যাতনসহ ধর্ষণের যে মহা উৎসবে ভারত সরকার নেমেছে তা মানবতা বিরোধী।

এটা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় হতে পারে না। ভারত সরকার ৩৭০ ধারা উঠিয়ে দিয়ে কাশ্মীরে মুসলিম নিধন শুরু করেছে। এটা কোনো সুস্থ মস্তিকের মানুষ সহ্য করতে পারে না।

আজ শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানার উদ্যোগে আয়োজিত বেলাল হোসাইন আরিফীর সভাপতিত্বে ধোলাইপারে ফেরদাউস সেন্টারে ঈদ পূণর্মিলনী ও দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, কাশ্মীরে গণহত্যা, খুন, ধর্ষণসহ ৩৭০ ধারা ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছে জাতি তার তীব্র নিন্দা জানায়।

বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রের একজন মন্ত্রীর এ রকম দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যে জাতি বিস্মিত, চিন্তিত। জনগণের সরকারের কোনো মন্ত্রী এরকম মন্তব্য করতে পারে না। আজ বাংলাদেশের সীমানা চিত্র উঠিয়ে ৪০০ মিটার ভিতরে দিয়ে দিচ্ছে এ ব্যাপারে সরকার নিরব কেন জাতি তা জানতে চায়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নগর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক ও সদস্য আলহাজ্ব এমদাদুল ফেরদাউস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ