সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীতে জুতার র‌্যাক চেনা আরও সহজ হলো ৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯

'কাশ্মীর প্রসঙ্গে সরকারের বক্তব্যে জনমত প্রতিফলিত হয়নি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, কাশ্মীর প্রসঙ্গে সরকারের বক্তব্যে জনমত প্রতিফলিত হয়নি।

বাংলাদেশের ষোল কোটি মুসলমান কাশ্মীরের নির্যাতিত জনগণের পক্ষে রয়েছে। সরকার এটাকে ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়’ বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

বরং মানবিকতা, নির্যাতিতের পক্ষে দাঁড়ানোর সাংবিধানিক দায়বদ্ধতা এবং ভ্রাতৃত্ববোধের চেতনা থেকে কাশ্মীরীদের পাশে দাঁড়াতে হবে। ভারতের আধিপত্যবাদী মানসিকতার কারণে কাশ্মীর বিশ্বের সবচেয়ে বড় উম্মুক্ত কারাগারে পরিণত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জরুরী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুই বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু এবং জেনোসাইডের বিচারে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে না পারায় সরকারের কুটনৈতিক ব্যর্থতাকে দায়ী করে তিনি বলেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে শীঘ্রই প্রত্যাবাসন শুরু করতে সরকারেকে আন্তরিক, কার্যকর ও যথাযথ পদক্ষেপ নিতে হবে।

সভায় মহানগর সহ-সভাপতি আনোয়ার হোসাইন, সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলামসহ মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ