শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

পাকিস্তান ক্রিকেট টিমের আধ্যাত্মিক কোচ হতে চান মাওলানা তারিক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, লেখক ও বক্তা, ফয়সালাবাদ জামিয়ার পরিচালক মাওলানা তারিক জামিল গত শুক্রবারে জুমার খুতবায় পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার আশাবাদ ব্যক্ত করে মুসল্লিদের কাছে সাফল্যের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।

তিনি খুতবায় বলেন, পাকিস্তান ক্রিকেট টিমের জন্য আধ্যাত্মিক কোচ বা ধর্মীয় শিক্ষক হতে চাই আমি। যদিও এ পদ ও পদের প্রার্থীও নেই। তাই আমি চাই সংশ্লিষ্টরা এমন একটি পদের চাহিদা অনুধাবন করে চিন্তাভাবনা করুক। আর আমারও দুই দশকেরও বেশি এ বিষয়েয অভিজ্ঞতা রয়েছে। তবে এ বিষয়টি পদ্ধতিগত সবনিয়ম-কানুন মেনে বিধি মুতাবেক হলেই সুন্দর হবে বলে আমি মনে করি।

তিনি আরও জোর দিয়ে বলেন, পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার জন্য নোটিশ দেয়া হয়েছে। আমি এর মধ্যস্থতাও করতে চাই।

তিনি আরো বলেন, বর্তমান যারাই এ মাঠে কাজ করছেন, তারাই ডলার আর অর্থের পিছনে ছুটছেন। আমরা দেশের উন্নয়নের কথা চিন্তা করি। আমি মধ্যস্থতাকারী হতে চাই এজন্য যে, কেবল আর্থিক দিকই নয়। আমি মনে করি যদি আমি পুরো সময়ের ক্রিকেটারদের সাথে সরাসরি যোগাযোগ করি তবে এটি সেরা একটি দাওয়াতও হবে। আজ গোটা বিশ্ব ক্রিকেটের পাগল। আমি তাদেরকে যারা আইডল মানে তাদের মাধ্যমে দাওয়াতও পৌছাতে পারবো।

এছাড়া বর্তমানে মধ্যস্থতাকারীরা প্রায়শই তাদের নিজস্ব স্বার্থের জন্য ভুল ব্যাখ্যা, মিথ্যা কথা বলে থাকে।

মাওলানা তারেক জামিল আরও বলেন, আমি আত্মবিশ্বাসী হয় প্রধান কোচের পদ পাবো, যা তিনি তার অন্যান্য পেশাদার দায়িত্বের পাশাপাশি পরিচালনা করবেন, বা পাকিস্তান ক্রিকেট বোর্ড তার জন্য একটি নতুন অবস্থান তৈরি করবে।

তিনি আরো বলেন, ‘আমি খেলাধুলার ইতিহাসের প্রথম আধ্যাত্মিক কোচ হতে চাই’

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তান কোচ চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, তাতে যোগ্যতা হিসেবে ন্যূনতম লেভেল ২-এর কথা বলা হয়েছে। এর সঙ্গে শীর্ষ স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে তিন বছর কাটানোর অভিজ্ঞতা। সূত্র: দ্যা ইন্ডিপেন্ডেন্ট, পাকিস্তান টুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ