শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আরব আমিরাত ও বাহরাইনে মোদিকে বিশেষ সম্মাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিতর্কিত এক সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতেএবং ‘কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁ’ পুরষ্কারে ভূষিত করেছে বাহরাইন।

শনিবার নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা দেয় সংযুক্ত আরব আমিরাত। তারা তাকে সর্বোচ্চ বেসামরিক পদক জায়েদ মেডেলে সম্মানীত করে। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সংযুক্ত আরব আমিরাতের এটিই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।

আল জাজিরা জানিয়েছে, শনিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ‘অর্ডার অফ জায়েদ’ তুলে দেন আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আন নাহিয়ান। এ সময় মোদির গলায় সোনার মেডেল পরিয়ে দেন তিনি।

এদিকে এ দিনেই তাকে বাহরাইনও সম্মানীত করে। বাহরাইনের বাদশা তাকে কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁ পুরস্তার দেন। এটা প্রতিষ্ঠা করেন বাইরাইনের বাদশা দ্বিতীয় হামাদ ২০০৮ সালের ১৭ই এপ্রিল। জাতি গঠনে অগ্রগতিতে যেসব সেবা তার স্বীকৃতি হিসেবে এ পদক দেয়া হয়।

তিনি বাহরাইনের বাদশার কাছ থেকে পুরস্কার গ্রহণ করে বলেন, দ্য কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁ পুরস্কার পেয়ে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান ও সম্মানীত বোধ করছি। আমাকে ও আমার দেশকে বন্ধুত দেখানোর জন্য আমি সমানভাবে সম্মানীত। ১৩ কোটি ভারতীয়ের পক্ষ থেকে এই অভিজাত সম্পান আমি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করছি।

উল্লেখ্য, কাশ্মীরে মুসলিমদের বিরুদ্ধে নিপীড়ন চালানোর অভিযোগ আছে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে। সেখানে কারফিউ জারি করে, স্থানীয় রাজনৈতিক নেতাদেরকে গ্রেপ্তার করে, সরকার একতরফাভাবে প্রত্যাহার করেছে কাশ্মীরের স্বায়ত্তশাসন। এ নিয়ে নিন্দা জানানো হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে।

বিশেষ করে পাকিস্তান এমন উদ্যোগের কড়া প্রতিক্রিয়া দিয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। কাশ্মীর ইস্যু উঠেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে।

সূত্র: আল জাজিরা, জি নিউজ, ডন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ