শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মাহী বি চৌধুরী ও তার স্ত্রীকে দুদকের জিজ্ঞাসাবাদ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হককে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের হাজির হওয়ার কথা বলা হয়েছে।

এর আগে ৪ আগস্ট (রোববার) মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী ও তার স্ত্রী আশফাহকে তলবি নোটিশ পাঠিয়েছেন দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ।

ওই নোটিশে তাদের ৭ আগস্ট সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। তবে তারা উপস্থিত না হয়ে সময় বাড়ানোর আবেদন করেন। পরে দুদক তাদের এ আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ আগস্ট সকাল ১০টায় হাজির হতে বলে।

এর আগে মাহী ও তার স্ত্রীর বিরুদ্ধে বিদেশে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।

দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মাহী বি চৌধুরী ও তার স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগ আছে। এ অর্থের উৎস জানতে তাদের তলব করা হয়েছে। ৭ আগস্টে তলব করা হলেও গত জুন মাস থেকেই তাদের অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

মাহী ও তার স্ত্রীর সম্পদ, সম্পদের উৎস, ব্যাংক হিসাব জানতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকের সহযোগিতা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ