বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৩ ‘সন্ত্রাসী’ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দুর্গম বড়াদম এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৬ আগস্ট) সকালে দিকে এই ঘটনা ঘটে। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, নিহতরা প্রসীত খিসাপন্থী গ্রুপের সন্ত্রাসী।

নিহতরা হলো- বুজেন্দ্র লাল চাকমা (৪৫), নবীন জ্যোতি চাকমা (৩২) ও রশিল চাকমা (২৫)।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আহমার উজ্জামান জানান, দীঘিনালা উপজেলার দুর্গম বড়াদম এলাকায় সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়ে। এতে তিনজন নিহত হয়েছে বলে শুনেছেন তিনি।

পুলিশ সুপার আরও জানান, এখন সেখানে সেনাবাহিনীরা অভিযান চালাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। তারা যাওয়ার পর হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাবে।

এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ