শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সুদানে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় নিহত ৬২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় সুদানে এখন পর্যন্ত ৬২ জন নিহত হয়েছেন। বন্যায় আরও ৯৮ জন আহত হয়েছেন।

সোমবার (২৬ আগস্ট) আর্ন্তজাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, জুলাইয়ের শুরু থেকে সুদানে মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি ও বন্যায় দেশটির রাজধানী খার্তুমসহ প্রায় ১৫টি রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় দুই লাখ মানুষ ক্ষতির শিকার হয়েছেন। তবে নীল নদে পানি বৃদ্ধি বর্তমানে দেশটির জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

এদিকে জাতিসংঘ বলছে, ভারী বৃষ্টি ও বন্যায় দেশটিতে ৫৪ জন নিহত হয়েছে। এছাড়া ৩৭ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার ফলে দেশটিতে পানিবাহিত রোগের সংক্রমণ বেড়েছে। এছাড়া রাস্তা-ঘাট, পানির উৎস ও গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ