সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

সৌদি থেকে দেশে ফিরলেন ৪৫ নির্যাতিত নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার আরও ৪৫ জন নারী সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। ফেরত আসা সবাই সে দেশে গৃহকর্মী হিসেবে কাজ করতেন বলে জানা যায়।

আজ সোমবার বিকেল ৫টার দিকে আমিরাত এয়ারওয়েজের একটি বিমানে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এসব তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, দেশটিতে অবস্থানকালীন নিয়োগকর্তা কর্তৃক অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন এসব নারীরা। পরে তারা সৌদিতে ইমিগ্রেশন ক্যাম্প ও বাংলাদেশ দূতাবাসের সেইফ ক্যাম্পে আশ্রয় নেন।

আজ রাতে আরো ৬৪ নারী সৌদি থেকে দেশে ফিরবেন বলে জানা গেছে। আমিরাত এয়ারওয়েজের একটি বিমানযোগে রাত ১১টা ২০ মিনিটে তাদের দেশে ফেরার কথা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ