শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

এরশাদের আসনে ইভিএমে ভোট, ১ সেপ্টেম্বর তফসিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। ইসি সচিব মো. আলমগীর এ তথ্য নিশ্চিত করেন।

৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এ আসনের ভোটগ্রহণে ইভিএম ব্যবহার করা হয়। এ জন্য উপনির্বাচনেও ইভিএম ব্যবহার করা হবে। আর এ আসনের উপনির্বাচনের তফসিল আগামী ১ সেপ্টেম্বর ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. আলমগীর।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে ইসির ৫১তম কমিশন বৈঠকে শেষে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আজকের বৈঠকে এ নির্বাচনের বিষয়ে ইসি দুটো সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো হলো- আগামী ১ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করা হবে এবং ভোট হবে ইভিএমে। আগামী বৃহস্পতিবার আরেকটি বৈঠকে তফসিল চূড়ান্ত করা হবে।

সচিব বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত ২৬ জুন শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। ৪ জুলাই থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ১৪ জুলাই তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। এরপর গত ১৬ জুলাই আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করা হয়।

ইসি কর্মকর্তারা বলছেন, আসন্ন শূন্য হওয়ার দিন থেকেই নব্বই দিন গণনা করা হয়। এক্ষেত্রে আগামী ১১ অক্টোবরের মধ্যে ওই আসনে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ