সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

দক্ষিণ আফ্রিকায় ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন দুই বাংলাদেশিসহ আরও তিনজন।

স্থানীয় সময় রোববার রাত ৮টার দিকে ইস্টার্নক্যাপ প্রভিন্সের কেপটাউন থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে মাউসবেরী এলাকায় একটি ব্যবসায় প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলম মোল্লা (৩৫), উজ্জ্বল মাঝি (৩৩) এবং অজ্ঞাত পরিচয় এক বিদেশি নাগরিক। গুলিবিদ্ধ হয়েছেন তুহিনসহ তিনজন। নিহত দুই বাংলাদেশির বাড়ি শরীয়তপুরে বলে জানা গেছে।

নিহত আলম মোল্লা শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কাপাসপাড়া গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে। তিনি ওই দোকানে চাকরি করতেন। দুই বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান তিনি। উজ্জ্বল মাঝির বাড়িও শরীয়তপুরের ভেদেরগঞ্জের কাইচকাড়ি গ্রামে। তিনি এক যুগ ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। তিনি ছিলেন ওই দোকানের মালিক। আহত তুহিনের বাড়ি বরিশাল জেলায়।

জানা যায়, রোববার বাংলাদেশি মালিকানাধীন ওই দোকানে পাঁচ বাংলাদেশিসহ ছয়জন অবস্থান করছিলেন। এ সময় কিছু বুঝে ওঠার আগেই সংঘবদ্ধ সন্ত্রাসীরা চাঁদার দাবিতে তাদের ওপর এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে ঘটনাস্থলে আলম মোল্লা ও উজ্জ্বল মাঝি এবং অজ্ঞাত পরিচয় বিদেশি মারা যান। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজন।

স্থানীয়রা জানান, সন্ত্রাসীরা দোকানের টাকা-পয়সা এবং মালামাল কোনো কিছু নিয়ে যায়নি। অনেকের ধারণা, এটি কোনো ডাকাতির ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।

প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ বলছেন, রোববার দুপুরে স্থানীয় কয়েকজন বখাটের সঙ্গে পণ্যের দাম ও ভাংতি টাকা নিয়ে দোকানিদের বাকবিতণ্ডা হয়।

ধারণা করা হচ্ছে, এ ঘটনার জের ধরে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বন্দুকধারীদের এখনও পর্যন্ত চিহ্নিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ