শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

পুরনো কর্মঘণ্টায় ফিরে যেতে চান ইবি কর্মকর্তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা পুরনো কর্মঘণ্টায় ফিরে যেতে চান। তারা সপ্তাহে দু'দিন একাডেমিক ছুটির পরিবর্তে একদিনের ছুটি চান।

একই সঙ্গে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমের সময়সীমা সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টার পরিবর্তে পূর্বের ন্যায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত করার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) সমিতির সাধারণ সভা থেকে এ দাবি জানান সমিতির নেতৃবৃন্দ। এ ছাড়া সভায় সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আরও দাবি জানিয়েছেন কর্মকর্তা সমিতি।

এগুলো হলো- অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় উপ-রেজিস্ট্রার ও সমমান কর্মকর্তাদের প্রারম্ভিক বেতন স্কেল চতুর্থ গ্রেডে ৫০ হাজার এবং সহকারী রেজিস্ট্রার ও সমমানের কর্মকর্তাদের জন্য ষষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ টাকায় উন্নীত করা। চাকরি থেকে অবসরের বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে পূর্বের ন্যায় ৬২ বছরে পুনর্বহাল করা।

জানা গেছে, আগামী ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে তাদের পূর্ব নির্ধারিত এ সব দাবি বাস্তবায়ন না হলে ২ সেপ্টেম্বর থেকে লাগাতার আন্দোলন ও কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

দীর্ঘদিন ধরেই কর্মকর্তারা তাদের এ সব দাবি আদায়ের জন্য আন্দোলন করে আসছেন। সর্বশেষ ২৬ জুন প্রশাসনের আশ্বাসে তারা তাদের আন্দোলন স্থগিত করেন।

কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা এ বিষয়ে বলেন, প্রশাসনের আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত রেখেছিলাম। এ সিন্ডিকেটে আমাদের দাবি বাস্তবায়ন না হলে আমরা লাগাতার কর্মবিরতিসহ কঠোর কর্মসূচিতে যাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ