রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

ডিসি ইব্রাহিমের ব্যাপারে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের উপকমিশনার (ডিসি) মুহা. ইব্রাহিম খানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তার ব্যাপারে তদন্ত চলছে।

বুধবার (২৮ আগস্ট) কারওয়ান বাজার ওয়াসা কর্তৃক আয়োজিত ১৫ আগস্ট শোক দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নে জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে তাকে (ডিসি ইব্রাহিম) সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।

এর আগে রোববার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ডিসি ইব্রাহিমকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি করে। বিসিএস ২৪তম ব্যাচের এ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের পর পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি পুলিশ অধিদফতরে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।

জানা যায়, শহীদ বুদ্ধিজীবী একেএম শামসুল হক খানের পরিবারের বাড়ি ভাঙা, জমি দখলে সহযোগিতা, দায়িত্বে অবহেলা ও মিথ্যা তথ্য এবং ঘুষ নেয়ার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ