শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ভারতের জন্য স্থল-আকাশ পথ বন্ধ করছে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ভারতকে পাকিস্তানের ওপর দিয়ে বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিতে যাচ্ছে ইসলামাবাদ। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ ঘোষণা দিয়েছেন।

এর আগে ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিত ও কূটনৈতিক সম্পর্ক অবনমন করেছিল পাকিস্তান। এবার এই পদক্ষেপের ঘোষণার ফলে পাকিস্তান কঠোর হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২৭ আগস্ট) মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, পাকিস্তানের আকাশসীমা দিয়ে ভারতীয় বিমান চলাচল বন্ধ ও নিষিদ্ধ করার কথা হচ্ছে। শীঘ্রিই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি এক বার্তায় বলেন, পাকিস্তানের মন্ত্রিসভার আজকের (মঙ্গলবার) বৈঠকে বিষয়টি আলোচনা হয়েছে। ভারতীয় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়াও ভারতের জন্য পাকিস্তানের স্থলপথও বন্ধ করে দেয়া হবে। এতে ভারত আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য করতে পারবে না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ