রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

ডিসির আপত্তিকর ভিডিও: ৫ সদস্যের তদন্ত কমিটি জামালপুরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি জামালপুরে পৌঁছেছে।

বৃহস্পতিবার দুপুরে মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. মুশফিকুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত দল জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেন।

তদন্তের শুরুতেই তারা জেলা প্রশাসকের বিশ্রাম কক্ষ পরিদর্শন করেন। এরপর ঘটনার সঙ্গে জড়িত ওই নারী অফিস সহায়কের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি।

দুপুর পৌনে ২টার দিকে অভিযুক্ত অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনা সভাকক্ষ থেকে বের হয়ে আগামী রোববার থেকে নতুন করে আবারও ৫ দিনের ছুটির আবেদন করেন। এর পরই জেলা প্রশাসকের কার্যলয় ত্যাগ করেন ওই নারী।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাত থেকে ফেসবুকে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের নারী অফিস সহায়কের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। এতে জামালপুরসহ সারা দেশে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় ডিসি আহমেদ কবীরকে ২৫ আগস্ট ওএসডি করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ