রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

দুইশ' মশা মারলে মিলবে ১ কেজি চাল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের মতো ফিলিপাইনেও ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু জ্বর। দেশটিতে ইতোমধ্যে লক্ষাধিক মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন হাজারের কাছাকাছি মানুষ।

এমন পরিস্থিতিতে দেশটির সরকার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।

তারই ধারাবাহিকতায় এবার বাতান রাজ্যের বারানগাই নামক গ্রামে একটি প্রকল্প চালু করা হচ্ছে, গ্রামবাসীদের মধ্যে কেউ যদি দুই'শ টি মশা মারতে পারে, তাহলে তাকে এক কেজি চাল দেয়া হবে। গ্রামের চেয়ারম্যান মারসিয়ালিতো বালান এমন ঘোষণা দেন।

তিনি বলেন, কড়াই বা থালার মধ্যে ভোজ্য তেল লাগিয়ে মশা ধরার পদ্ধতি ফিলিপাইনে দীর্ঘদিন ধরে চলে আসছে। সম্প্রতি ডেঙ্গুর প্রাদুর্ভব বৃদ্ধি পাওয়ায় এ পদ্ধতি পুনরায় চালু করা হয়েছে। এ কাজের মাধ্যমে গ্রামবাসীরা আয়ও করতে পারবেন।

উল্লেখ্য, ফিলিপাইনে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত মোট এক লাখ ৮৮ হাজার ৫৬২ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন অন্তত ৮০৭ জন। গত বছর এই সময়টিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৮৯৭ জন।

এডিস মশা নিয়ন্ত্রণে দেশটির সরকার ইতোমধ্যে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। দেশটির যেসব এলাকায় ডেঙ্গুর জ্বরের প্রাদুর্ভাব বেশি সেসব এলাকার জলাশয়ে ব্যাপক হারে ‘মসকিটো ফিস' এবং ব্যাঙ ছাড়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ