বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পটিয়ায় যুবলীগ নেতা গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটিয়ায় উপজেলা যুবলীগের পাঠাগারবিষয়ক সম্পাদক মোজাম্মেল হক লিটন (৩৫) সন্ত্রাসীদের এলোপাতারি গুলিতে গুরুতর আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের সীমান্তে মিলিটারিপুল এলাকায় এ ঘটনা ঘটে।

বর্তমানে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তবে কে বা কারা ও কেনগুলি চালিয়েছে তা পুলিশ কিংবা স্থানীয় কেউ তাৎক্ষণিক জানাতে পারেনি। তবে পুলিশের ধারণা জুট বা স্ক্যাপ ব্যবসা নিয়ে অথবা আধিপত্য নিয়ে এই ঘটনা ঘটতে পারে।

জানা গেছে, উপজেলা যুবলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক লিটন সন্ধ্যায় মিলিটারিপুল এলাকায় গেলে সন্ত্রাসীরা অতর্কিতভাবে যুবলীগ নেতাকে এলোপাতারি গুলি চালায়। এসময় সে গুলিবিদ্ধ হয়। পরে তার সঙ্গে থাকা যুবকরা গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যায়।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক বোরহান উদ্দিন জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চত করেন। বতর্মানে পুলিশ ঘটনাস্থলেই অবস্থান করছে। বিস্তারিত জানার পর সন্তাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

-এএ