বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

শোলাকিয়া ঈদগাহে মসজিদ কমপ্লেক্স নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্স নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে ঈদগাহের ঐতিহ্য সংরক্ষণ কমিটি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে শহরের পুরানথানা শহীদী মসজিদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করে তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মাওলানা ড. খলিলুর রহমান খান, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী, মাওলানা ইলিয়াস আমিনী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবিরসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সরকার সারাদেশে ৪৬০টি মসজিদ কমপ্লেক্স নির্মাণের যে উদ্যোগ নিয়েছে তা প্রসংশার দাবি রাখে। কিন্তু ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠের ভিতর মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হলে মাঠের আয়তন ও সৌন্দর্য নষ্ট হবে। সেই সাথে ঈদের বিশাল জামাতে আগত বিপুল সংখ্যক মুসুল্লির নামাজ আদায়ে সমস্যার সৃষ্টি হবে।

মাঠের ঐতিহ্য ধরে রাখতে এবং ক্রমবর্ধমান নামাজীদের স্থান সংকুলানে মাঠের ভিতর মসজিদ নির্মাণ না করে মাঠের পরিধি আরও বৃদ্ধি করার দাবি জানান তারা। সেই সাথে মাঠের অদূরে গরুর হাটে প্রস্তাবিত কমপ্লেক্স নির্মাণের প্রস্তাব দেন।

ইসলামী ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলার উপ পরিচালক ফারুক আহমেদ বলেন, চারতলা এই মসজিদ কমপ্লেক্সে ইসলামী ফাউন্ডেশনের কার্যালয়, মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, পাঠগার, লাইব্রেরি এবং বুদ্ধি ও শারীরিক প্রতিন্ধীদের জন্য কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।

গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে কমপ্লেক্সটি নির্মাণে ১৬ কোটি টাকা ব্যয়ে হচ্ছে বলে তিনি জানান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ