রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

২০২১ সালের জুনে পদ্মা সেতুতে যান চলাচল শুরু: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষে ২০২১ সালের জুনের মধ্যে সেতুতে যান চলাচল শুরু হবে বলে জানিয়েছেনে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার, সচিবালয়ে অর্থ বিভাগের সঙ্গে সেতু কর্তৃপক্ষের অর্থ ব্যবস্থাপনার চুক্তি সম্পাদন শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, 'পদ্মা বহুমুখী সেতুর জন্য সরকার সেতু কর্তৃপক্ষকে ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা ঋণ দিয়েছে। সে লক্ষ্যেই অর্থ বিভাগের সঙ্গে সেতু কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর হয়েছে।' সেতু কর্তৃপক্ষ ২০২১-২২ অর্থবছর থেকে ঋণ পরিশোধ করবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, 'কাজ যেভাবে এগোচ্ছে তাতে ২০২১ সালের জুনের মধ্যেই পদ্মাসেতু দিয়ে যান চলাচল শুরু হবে।'

শতকরা এক শতাংশ সুদে ৩৫ বছরে এ ঋণ পরিশোধ করা হবে। মূল সেতুর কাজের অগ্রগতি ৮৩ ভাগ, ৪২টি পিয়ারের মধ্যে ৩১টির কাজ শেষ হয়েছে এবং নদী শাসন কাজের অগ্রগতি ৬২ শতাংশ, আর্থিক অগ্রগতি ৭২ শতাংশ হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ