রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

 কাশ্মীরিদের সঙ্গে একাত্মতা ঘোষণা সর্বদলীয় কাশ্মীর সংহতি ফোরামের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের স্বাধীনতা প্রসঙ্গে ভারত অধিকৃত অঞ্চলটির জনগণের সঙ্গে একাত্মতা পোষণ করেছে কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃত্বে গঠিত ‘সর্বদলীয় কাশ্মীর সংহতি ফোরাম বাংলাদেশ’ ।

শুক্রবার (৩০ আগস্ট) জুমার নামাজের পর বায়তুল মোকাররমে এক বিক্ষোভ সমাবেশে একাত্মতা ঘোষণার মাধ্যমে মিছিল করে সংগঠনটি।

মিছিলপূর্ব সমাবেশে ‘সর্বদলীয় কাশ্মির সংহতি ফোরাম বাংলাদেশের আহ্বায়ক ও জমিয়তে উলামা ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসেন কাসেমী এ ঘোষণা দেন।

তিনি বলেন, ভারত ৩৭০ ধারা তুলে নেয়ার পর কাশ্মীর স্বাধীন। এখন কাশ্মীরের মানুষ স্বাধীনতা চায়। তারা আজাদির জন্য লড়াই করছে। আমরাও তাদের সহায়তার জন্য প্রস্তুত। আমরা কাশ্মীরের স্বাধীনতা চাই, তাদের এ দাবির প্রতি একাত্মতা ঘোষণা করছি।’

তিনি আরও বলেন, ১৯৪৮ সালের ১৩ আগস্টের জাতিসংঘের রেজুলেশনে বলা আছে, গণভোটের মাধ্যমে কাশ্মীরের জনগণ তাদের ভাগ্য নির্ধারণ করবে। এটাই প্রমাণ করে কাশ্মীর কখনো ভারতের অংশ ছিল না।

সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. ঈসা শাহেদী, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মজিবুর রহমান হামিদী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে পুলিশি পাহারায় বিক্ষোভ মিছিলে অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ