রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

ট্রাম্পের ব্যক্তিগত সহকারীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সহকারী মেডালিন ওয়েস্টারহাট স্থানীয় সময় বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, প্রেসিডেন্টের পরিবারের তথ্য সাংবাদিকদের জানানোর কারণে তাকে পদত্যাগ করতে হলো।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সম্প্রতি ট্রাম্প নিউজার্সিতে অবসর সময় কাটাতে যান। সেখানেই নাম না প্রকাশের শর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওয়েস্টারহাট। তিনি সেখানে ট্রাম্পের পরিবার ও অন্য সদস্যদের নিয়ে কিছু তথ্য প্রকাশ করেন। ট্রাম্প তা জানার পরই তাকে পদত্যাগ করতে বলেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও পলিটিকো তথ্যটি নিশ্চিত করেছে। সিএনএন বলছে, ওয়েস্টারহাড সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাম প্রকাশ না করার ব্যাপারটি ভুলে যাওয়ার কারণেই তাকে পদত্যাগ করতে হলো। কেননা এক সাংবাদিক হোয়াইট হাউসকে তার নাম বলেছিলেন।

ট্রাম্পের ব্যক্তিগত সহকারী হওয়ার কারণে প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসের সামনেই ছিল ওয়েস্টারহেডের কার্যালয়। তাকে মার্কিন গণমাধ্যমগুলে ট্রাম্পের ‘দ্বাররক্ষী’ বলে অভিহিত করে আসছিল। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি তার ব্যক্তিগত সহকারীর দায়িত্বে ছিলেন।

নিউইয়র্ক টাইমস বলছে, ওয়েস্টারহেড এখন হোয়াইট হাউসের একজন ‘বিচ্ছিন্ন কর্মী’ এবং তাকে হোয়াইট হাউসে আর প্রবেশের অনুমতি দেয়া হবে না। সাবেক এক কর্মকর্তা সিএনএন-কে বলেছেন, ‘ট্রাম্পের সঙ্গে ওয়েস্টারহেডের সম্পর্ক ছিল ‘খুবই ঘনিষ্ঠ’, তবে ট্রাম্পের কাছে পরিবার খুবই স্পর্শকাতর একটি বিষয়।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ