রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

মিশরের রাজধানী কায়রোয় পাচারের সময় কুরআনের প্রাচীন পাণ্ডুলিপি উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ার এক ব্যক্তি মিশর থেকে পবিত্র কুরআনের প্রাচীন পাণ্ডুলিপি সেদেশের রাজধানী কায়রোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাচার করতে চেয়েছিল। কিন্তু বিমানবন্দরের শুল্ক কর্মকর্তাগণ সতর্কতার সাথে চোরা কারবারিদের প্রচেষ্টা ব্যর্থ করে পবিত্র কুরআনের প্রাচীন এই পাণ্ডুলিপিটি উদ্ধার করেছে।

নাইজেরিয়ার এক ব্যক্তি কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ শহরে অবৈধ ভাবে এই পাণ্ডুলিপিটি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা তার এই চেষ্টাকে ব্যর্থ করেছে।

কায়রো বিমানবন্দরের এজেন্টরা জোহানসবার্গ-কায়রো বিমানগামী যাত্রীদের চেক-ইন অভিযানের সময় এক্স-রে মেশিনে এই ঐতিহাসিক ও প্রাচীন সম্পদটি সন্ধান পায়। এরপর নির্দিষ্ট ব্যাগটি খুলে চেক করার পর হস্তলিখিত প্রাচীন এই পাণ্ডুলিপিটির সন্ধান মেলে। নাইজেরিয়ার যাত্রী এই পাণ্ডুলিপিটি দক্ষিণ আফ্রিকায় পাচার করতে চেয়েছিল।

কায়রো বিমানবন্দরের পুরার্কীতি সুপ্রিম কমিটি ঘোষণা করেছে, জব্দকৃত এই প্রাচীন পাণ্ডুলিপিটি উসমানী যুগের অন্তর্গত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ