রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

রোহিঙ্গা সংকট: বাংলাদেশের পাশে রয়েছে মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকিমশনার আমির ফরিদ বিন আবু হাসান বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই বাংলাদেশের পাশে রয়েছে মালয়েশিয়া। এই সংকটে মালয়েশিয়া সবসময় ইতিবাচক সাড়া দিয়ে আসছে।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকিমশনার ।

মালয়েশিয়ার ৬২তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে দেশটি। মালয়েশিয়ার হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেশটির ভারপ্রাপ্ত হাইকিমশনার আমির ফরিদ বিন আবু হাসান।

মতবিনিময় অনুষ্ঠানে মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকিমশনার বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই মালয়েশিয়া বাংলাদেশের পাশে আছে। এই সংকট সমাধানে মালয়েশিয়া আসিয়ান ও আহা সেন্টারের সঙ্গে কাজ করছে। মালয়েশিয়ার সরকারি-বেসরকারি পর্যায় থেকে রোহিঙ্গাদের খাদ্য, অর্থ, বস্ত্র ও আশ্রয় সহায়তা দিয়ে আসছে।

তিনি বলেন, বাংলাদেশের টেকনাফের কুতুপালংয়ে রোহিঙ্গাদের চিকিৎসার জন্য মালয়েশিয়ার সহায়তায় হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। এই হাসপাতাল থেকে এরইমধ্যে ৮০ হাজারের বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

আমির ফরিদ বিন আবু হাসান জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি ট্যুরিস্ট দিনেদিনে বাড়ছে। ২০১৮ সালে বাংলাদেশ থেকে দেড় লাখ লোক মালয়েশিয়া ভ্রমণ করেছেন। মালয়েশিয়ায় ভ্রমণ ছাড়াও কম খরছে উন্নতমানের চিকিৎসা সেবা নেওয়ার সুযোগ বাড়ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ‘ভিজিট মালয়েশিয়া-২০২০’ লোগো উন্মোচন করা হয়।

এতে আরো বক্তব্য রাখেন মালয়েশিয়া হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ ইহায়া বিন রহমান, ট্যুরিজম মালয়েশিয়া ঢাকার মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ শোহেব, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের মার্কেটিং উন্নয়ন বিভাগের পরিচালক ফারাহ ডেলাহ সুহাইমি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ