রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

হঠাৎ ভারত সীমান্তে সেনাবাহিনীর সংখ্যা বাড়াচ্ছে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীন-ভারত সীমান্ত সংলগ্ন তিব্বত অঞ্চলে সেনাবাহিনীর সংখ্যা বাড়াচ্ছে বেইজিং। পাশাপাশি ওই অঞ্চলে চীনা সেনাদের ঘন ঘন সামরিক মহড়া চালানো দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে।

এতে বলা হয়েছে, তিব্বতের রাজধানী লাসার গোংগার বিমানবন্দরের পরিধি বাড়ানোর তৎপরতা চলছে। বেসামরিক বিমান চলাচলের পাশাপাশি এ বিমানবন্দরকে সামরিক তৎপরতার উপযোগী করা হচ্ছে।

অবশ্য, তিব্বতের সব বিমানবন্দরই সামরিক এবং বেসামরিক কাজে ব্যবহারের উপযোগী বলে ভারতীয় প্রচারমাধ্যম দাবি করছে। চীনে এ ধরণের ৬০টি বিমানবন্দর আছে।

তিব্বত অঞ্চলে বিমান তৎপরতা চীন জোরদার করেছে বলে এর আগে ভারতীয় কোনও কোনও সংবাদ মাধ্যম দাবি করেছিল।

ডোকলাম সংকটের সময় চীনের শিগাতেস বিমানবন্দরে একটি বিমান ক্ষেত্র যোগ করা হয়েছিল। পরে সেখানে যুদ্ধবিমান এবং চালকহীন বিমান বা ড্রোন বহর দেখা গেছে বলে দাবি করা হয়েছে।

পাশাপাশি, তিব্বতের চীনা গণমুক্তি ফৌজ বা পিএলএ’র সরবরাহ ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। সরবরাহের জন্য স্বয়ংক্রিয় ত্রিমুখী ব্যবস্থা করা হয়েছে ফলে এ ব্যবস্থাকে বিচ্ছিন্ন করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

তথ্যসূত্র: পার্সটুডে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ