সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

আসামের এনআরসি থেকে বাদ পড়া লোকজন কী করবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোল্লা মোহাম্মদ


আসামের চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা থেকে বাদ পড়ছে ১৯ লাখের বেশি মানুষ। শনিবার সকাল ১০টায় বহু প্রতীক্ষিত এই তালিকা প্রকাশ করা হলো। এনআরসির চূড়ান্ত তালিকায় ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জনের নাম অন্তর্ভুক্তি হয়েছে।

অপরদিকে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জনের নাম বাদ পড়েছে চূড়ান্ত তালিকা থেকে। এখন রাষ্ট্রহীন বিপুল সংখ্যক মানুুষজন কী করবে? চূড়ান্ত তালিকায় নাম খুঁজে বাদ পড়াদের মধ্যে নিজেকে দেখতে পেলে যা করতে হবে তাদের।

১. তালিকায় নাম রয়েছে কি না, তা জানতে এনআরসির ওয়েবসাইটে (http://www.nrcassam.nic.in) যেতে হবে। যাদের ইন্টারনেট সংযোগ নেই, তারা সরকার পরিচালিত এনআরসি সেবাকেন্দ্রে গিয়ে নিজেদের অবস্থান জানতে পারবেন দেখতে পারবেন।

২. তালিকায় যাদের নাম ওঠেনি ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন তারা।

৩. আবেদনের সময়সীমা ৬০ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছে।

৪. সব আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তালিকায় বাদ পড়া লোকজনকে বিদেশি বলা যাবে না।

৫. যদি কোনও ব্যক্তি ট্রাইব্যুনালে মামলায় হেরে যান, তিনি প্রথমে হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে যেতে পারবেন।

৬. ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই বিষয়ে শুনানির জন্য রাজ্যজুড়ে এক হাজার ট্রাইব্যুনাল গড়ে তোলা হবে। ইতিমধ্যেই ১০০ ট্রাইব্যুনাল খোলা হয়েছে। আরও ২০০টি ট্রাইব্যুনাল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই খোলা হবে।

৭. নাগরিকত্বের ব্যাপারে আইনি সহায়তা দেবে কেন্দ্র ও রাজ্য সরকার। জেলা লিগাল সার্ভিসেস অথরিটি, লিগাল এড সার্ভিসের মাধ্যমে সহায়তা পাবেন তারা। বিজেপি, কংগ্রেসের মতো রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও তাদের সহযোগিতা করবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ