রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ; নিহত অন্তত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। আজ সকাল ৯ টা ৪৫ মিনিটে মহারাষ্ট্র রাজ্যের শিরপুরে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১৫ জন।

জানা গেছে, ৮০ জনের মতো মানুষ কারখানাটিতে আটকে পড়েছে। এলাকায় রাসায়নিক গ্যাসে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনীর ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তত্পরতায় আগুন নেভানোর কাজ চলছে।

সংবাদ সংস্থা পিটিআইকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণের সময় কারখানায় উপস্থিত ছিলেন প্রায় ১০০ শ্রমিক। সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয় বলে ধারণা করা হচ্ছে। ওই কারখানায় প্রচুর দাহ্য পদার্থ রয়েছে।

স্থানীয়রা বলছেন, একাধিক সিলিন্ডারের বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে।

পুলিশ বলছে, এখনও পর্যন্ত ৮টি মরদেহ উদ্ধার করা গেছে। যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকাজ চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা।

এদিকে, উদ্ধারকাজে নজরদারি রাখতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা।

সূত্র : ডেইলি হান্ট

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ