সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন

মোদীকে ’কমান্ডার ইন থিফ’ বলে বিপাকে রাহুল গান্ধী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘কমান্ডার ইন থিফ’ বলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তলব করেছেন দেশটির একটি আদালত। খবর ইন্ডিয়া টুডের।

এনডিটিভি জানায়, ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান ক্রয় নিয়ে দুর্নীতির অভিযোগ উঠে সরকারের বিরুদ্ধে।

এই বিতর্ক নিয়ে গত বছর সেপ্টেম্বর এক টুইটার বার্তায়, নাম প্রকাশ না করে মোদীকে ইঙ্গিত করে ‘কমান্ডার ইন থিফ’ বা ‘চোরের সর্দার’ বলে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে মুম্বাইয়ের একটি আদালতে রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহারাষ্ট্রের বিজেপির নির্বাহী সদস্য মহেশ শ্রীশ্রীমাল।

এই অভিযোগের ভিত্তিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আগামী মঙ্গলবার রাহুলকে আদালতে তলব করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ