রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিয়মিত মেডিকেল চেক আপের জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মুহা আব্দুল হামিদ।

আজ শনিবার সকাল ৯টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ০০১ এর ভিভিআইপি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।

এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বিদায় জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, ডিপ্লোম্যাটিক কোরের ভারপ্রাপ্ত ডিন ডেভরিম ওজটার্ক, মন্ত্রীপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, আইজিপি, স্বরাষ্ট্র সচিব, ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার ক্যানবার হোসাইন বরসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, আগামী ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। এর আগে ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি আব্দুল হামিদ চলতি বছরের মে মাসে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন।

রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। এছাড়াও তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ