রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

এনআরসিতে নাম না থাকায় মহিলার আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসামে নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকায় নাম না থাকায় আত্মহত্যা করলেন এক মহিলা। তিনি অসমের শোণিতপুরের বাসিন্দা।

ভারতীয় গণমাধ্যম এইসময় জানায়, ৫০ বছরের এ মহিলা বাড়ির সামনে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। সকালেই এনআরসি তালিকায় তার নাম নেই, তা জানতে পেরেছিলেন ওই মহিলা।

এদিকে, অকারণ আতঙ্ক বা গুজব ছড়ানো থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আসাম সরকার।

উল্লেখ্য, আসামে শনিবার (৩১ আগস্ট) প্রকাশিত হয়েছে জাতীয় নাগরিকপঞ্জি বা NRC। তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখ। শেষ খসড়া তালিকায় সংখ্যাটা ছিল ৪১ লাখ। নতুন এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ৩ কোটি ১১ লাখ।

চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, শিক্ষক, রাজনীতিবিদসহ আসামের বহু বিশিষ্টজন। নাগরিক তালিকাকে ঘিরে সেখানে এ পর্যন্ত ৫৭ জন মানুষ আত্মঘাতী হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ