মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

এরশাদের আসনে ইভিএমে ভোট ৫ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা সভাপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য ঘোষিত রংপুর-৩ আসনের আসনে ভোট হবে আগামী ৫ অক্টোবর (শনিবার)। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে এই আসনে।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান রংপুর-৩ আসনের এই তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, রংপুর-৩ আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন ৯ সেপ্টেম্বর (সোমবার), বাছাইয়ের দিন ১১ সেপ্টেম্বর (বুধবার), প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর (সোমবার) এবং ভোটগ্রহণ হবে ৫ অক্টোবর (শনিবার)। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

এই শূন্য আসনের নির্বাচন পরিচালনার জন্য রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা এবং রংপুরের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও রংপুর সদরের উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে।

রংপুর সদর উপজেলা এবং ১ থেকে ৮ নম্বর ছাড়া রংপুর সিটি কর্পোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর ওয়ার্ডভুক্ত এলাকা নিয়ে এই আসন গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩১০ জন এবং নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৭৬২ জন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ