রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

'কোনও দেশের অভ্যন্তরীণ ব্যাপারে মন্তব্য করতে চাই না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসামে ঘোষিত চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, কোনও দেশের অভ্যন্তরীণ ব্যাপারে মন্তব্য করছি না এবং আমরা মন্তব্য করতে চাইও না। তবে আমাদের ভারত যদি কিছু জিজ্ঞাসা করে তখন আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো।

রোববার (১ সেপ্টেম্বর) সকা‌লে গাজীপু‌রের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, একাত্তরের পরে আমাদের বাংলাদেশ থেকে কেউ ভারতে যায়নি। যারা গিয়েছেন তারা আগেই গিয়েছেন। ওই দেশ থেকে যেমন এখানে এসেছে এখান থেকেও ওখানে গিয়েছে।

তিনি বলেন, সরকারের আন্তরিকতায় রাজশাহী‌তে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কাজ চলমান রয়েছে। ঢাকার কেরানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মু‌জিব কারা প্রশিক্ষণ একা‌ডে‌মি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হ‌য়ে‌ছে। গরিব ও অসহায় বন্দিদের জন্য বিনা খর‌চে কারাগারে আইনজীবী নিয়োগ দেয়া হচ্ছে। অন্যদিকে এন‌জিও-এর মাধ্যমে কারাগা‌রে আইনি সহায়তা দেয়া হচ্ছে।

কারা কর্মকর্তা-কর্মচারী‌দের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ব‌লেন, আপনা‌দের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন ক‌রে সরকারের সাফল্য‌কে আরও উজ্জ্বল করে তুলুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ