মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

চবিতে ছাত্রলীগের দু’গ্রুপে ফের সংঘর্ষ, আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দু’গ্রুপে ফের সংঘর্ষ হয়েছে। অবরোধের ডাক দেয়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

আজ রোববার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে থেকে শুরু হওয়া এ সংঘর্ষে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গুরুতর আহত ইসলামের ইতিহাস বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী এবং সিএফসি গ্রুপের কর্মী শোয়াবুর রহমান কনককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনের নাম জানা যায়নি।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে শনিবার মধ্য রাতে ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন বিজয় ও সিএফসি গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। রোববার সকাল থেকে অবরোধের ডাক দিয়ে শাটল ট্রেন ও বিশ্ববিদ্যালয়ে বাস চলাচল বন্ধ করে দেয় ছাত্রলীগ।

তারা শাটল ট্রেনের হোসপাইপও কেটে দেয়। ক্যাম্পাসে শিক্ষক বাসে সুপার গ্লু লাগিয়ে বাস চলাচল বন্ধ করে দেয় ছাত্রলীগ নেতা-কর্মীরা।

সকালে নগরীর ষোলশহর রেল স্টেশনে অবরোধের সমর্থনকারীরা ট্রেন চালক খোরশেদ আলমকে অজ্ঞাতস্থানে নিয়ে আটকে রাখে। পরে দেড়ঘণ্টার মাথায় পুলিশি তৎপরতায় তাকে ছেড়ে দেয়। এদিকে অবরোধের কারণে চবির সকল ক্লাশ ও পরীক্ষা বাতিল করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ