শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায়

ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে কমলাপুর স্টেশনে অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে অভিযান শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ রবিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর কমলাপুর স্টেশনে প্রথম দিনের অভিযান শুরু হয়।

অভিযানকালে বেশ কয়েকজনকে ছাদ থেকে নামিয়ে আটক করা হয়। এ ছাড়া ছাদে যাত্রী ওঠার প্রবণতা রয়েছে এমন স্টেশনে অভিযান শুরু করে টাস্কফোর্স।

রেলওয়ে সূত্র জানায়, এখন থেকে ট্রেনের ছাদে ভ্রমণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক মো. শহীদ উল্লাহ বলেন, ছাদে বা বাম্পারে অবৈধ ভ্রমণের ক্ষেত্রে আমরা আগে থেকেই দণ্ডনীয় অপরাধ বলে আসছি। এবার কর্তৃপক্ষের নির্দেশে কঠোরভাবে বিষয়টি দমন করা হচ্ছে।

কমলাপুর রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক আমিনুল হক জুয়েল বলেন, সকাল থেকে চার সদস্যের একটি টিম প্রতিটি ট্রেন ছাড়ার সময় নজরদারি করছে। কিছু যাত্রী নিজেদের ইচ্ছায় অনেকটা শখ থেকে ছাদে উঠে পড়েন। কর্তৃপক্ষ এবার এ বিষয়ে কঠোর হতে নির্দেশনা দেওয়ায় আর কাউকে ছাদে নেওয়া হচ্ছে না। রেলওয়ে আইন ১৮৯০ অনুযায়ী কোনো মানুষের দ্বারা যদি রেলের ক্ষতি হয় তাহলে তার এক বছরের কারাদণ্ড কিংবা অর্থদণ্ডের ব্যবস্থা রয়েছে।

রেলের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) মো হারুনুর রশীদ বলেন, রেলের পশ্চিমাঞ্চলে ১৫টি টাস্কফোর্স টিম ছাদে ভ্রমণবিরোধী অভিযান চালাচ্ছে। ছাদে বেশি উঠার প্রবণতা দেখা যায় পশ্চিমাঞ্চলের এমন ১২টি স্টেশনে চলছে কড়া নজরদারি। একইভাবে রেলের পূর্বাঞ্চলেও বিশেষ অভিযান চালাবে টাস্কফোর্স।

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ বলেন, 'এখন থেকে কেউই কোনো ট্রেনের ছাদে উঠতে পারবেন না। ট্রেনের ছাদে ভ্রমণে এবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।'

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ