রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ঠাকুরগাঁওয়ে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্ত থেকে দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ।

শনিবার (৩১ আগস্ট) ভোরে নাগরভিটা সীমান্তের ৩৭৮/(৪) পিলার এলাকা থেকে তাদের ধরে নিয়ে যান ভারতের তিনগাঁও বিএসএফ ক্যাম্পের জওয়ানরা।

আটকরা হলেন- উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মাশানডাঙ্গী গ্রামের মো. আলমের ছেলে আব্দুল হাকিম ও দুলিয়াভিটা গ্রামের তফিজ উদ্দীনের ছেলে আবু সাঈদ আলী।

স্থানীয়রা জানান, ভোরে নাগরভিটা সীমান্তের ৩৭৮/(৪) পিলার এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন আব্দুল হাকিম ও আবু সাঈদ আলী। এ সময় তাদের ভারতের তিনগাঁও বিএসএফ ক্যাম্পের জওয়ানরা আটক করেন। পরে তাদের ওই দেশের পুলিশের হাতে সোর্পদ করে।

এ বিষয়ে ঠাকুরগাঁও-৫০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সাফিউন নবী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকরা চোরাকারবারি। ভারত থেকে ফেনসিডিল আনায় বিএসএফ তাদের আটক করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ