রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

নিখোঁজের ৮ দিন পর মাদরাসাছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিখোঁজের আটদিন পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নে ফাতেমা (১০) নামে এক মাদরাসার ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার শাহবাজপুর গ্রামের পূর্ব পাড়ায় নির্জন পুকুর পাড় থেকে মাদরাসার ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

ফাতেমা ওই গ্রামের সৌদি প্রবাসী আল-আমিনের মেয়ে। সে শাহাবাজপুর গ্রামের মহিলা মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ২২ আগস্ট ফাতেমা বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। এরপর তাকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে অনেক খোজাঁখুজি করেও সন্ধান পাওয়া যায়নি।

পরে শুক্রবার সন্ধ্যায় পূর্বপাড়ায় নির্জন পুকুর পাড়ে তার অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে পুলিশ।

নবীনগর থানার ওসি (তদন্ত ) রাজু আহম্মেদ বলেন, মাদরাসার ছাত্রীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে। ময়নাতদন্তের পরই বলা যাবে তাকে কিভাবে হত্যা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ