রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

পদত্যাগ করেছেন মোদির প্রধান সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্র পদত্যাগ করেছেন। ২০১৪ সালে মোদির প্রথম মেয়াদে তাকে এ পদটিতে বসাতে পরামর্শ দিয়েছিলেন অমিত শাহ।

তখন নৃপেন্দ্র মিশ্র ছিলেন টেলিকম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের(ট্রাই) চেয়ারম্যান। ট্রাই-এর নিয়ম অনুসারে অবসরের পর সরকারি পদ নেয়া যায় না।

নিয়মের বদল করে তাকে এই পদে বসালে বিরোধীরা এ নিয়ে হইচই তুলেছিল। কিন্তু মোদি নিজের অবস্থানে অনড় ছিলেন।

পাঁচ বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর এবার পদটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলের নৃপেন্দ্র।

ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, মিশ্র পদত্যাগ করতে চাইলে মোদি তাকে সপ্তাহ দুয়েক দায়িত্ব পালন করতে বলেছেন। তবে মোদির পরবর্তী প্রধান সচিব হতে যাচ্ছেন পি কে মিশ্র বলে ধারনা করা হচ্ছে।

নৃপেন্দ্র মিশ্র বলেন, দায়িত্ব পালনের সময় প্রতি সময়ে নিজের কাজের প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। এখন সরে দাঁড়ানোর সময় হয়েছে আমাদের। যদিও সাধারণ মানুষ ও দেশের স্বার্থে আমি কাজ করে যেতে চাই। সূত্র: আনন্দবাজার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ