রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

সাভারে নিখোঁজ মাদরাসাছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসাম: সাভারে নিখোঁজের একদিন পর ধলেশ্বরী নদী থেকে এক মাদরাসা শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম সাগর (১৭)।

শনিবার বিকেলে ধলেশ্বরী নদীর কুণ্ডা এলাকা থেকে ওই শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

এর আগে গত শুক্রবার সকালে সাভারের রাজারঘাট এলাকায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সাগর। নিহত সাগর সাভারের রাজফুলবাড়িয়া নগরচর এলাকার অহিদুল মুসার ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে ধলেশ্বরী নদীর রাজাঘাট এলাকায় গোসল করতে নামে সাগর ও তার বন্ধু। এসময় নদীতে স্রোত থাকায় তার বন্ধু তীরে উঠতে পারলেও সাগর নিখোঁজ হয়।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দুপুরে উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তীতে শনিবার বিকেলে ধলেশ্বরী নদীর কুণ্ডা এলাকা থেকে সাগরের মরদেহ উদ্ধার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ