রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

অস্ত্র নিয়ে ভারতের সংসদে রাম রহিমের সমর্থকের হামলার চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সংসদ ভবনে অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করেছেন এক ব্যক্তি। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি ধর্ষক রাম রহিমের সমর্থক।

সোমবার সকালে ধারাল অস্ত্র হাতে সংসদ ভবনে প্রবেশ করার চেষ্টা করেন ওই ব্যক্তি। পার্লামেন্ট থানার পুলিশ তাকে আটক করেছে। ঠিক কী কারণে অস্ত্র নিয়ে তিনি সংসদে হামলার চেষ্টা করেছেন তা এখনও স্পষ্ট নয়।

সোমবার সকালে ওই ব্যক্তি একটি বাইক নিয়ে হঠাৎ সংসদ ভবনে প্রবেশ করার চেষ্টা করেন বলে দিল্লি পুলিশ সূত্র জানিয়েছে। ওই ব্যক্তির কাছে একটি ধারাল ছুরি ছিল। অবশ্য সে সংসদ ভবনে প্রবেশ করে কারো ওপর হামলা করার আগেই তাকে আটকে দিয়েছে পুলিশ।

২০০১ সালে হামলার পর সংসদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছে সংসদ চত্বর। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পার্লামেন্ট থানার পুলিশ। ওই যুবক যে বাইকে করে এসেছিল, সেই বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ডেরা সাচ্চা সৌদার প্রাক্তন প্রধান তথা ধর্ষক বাবা রাম রহিমের সমর্থক ওই ব্যক্তি। দিল্লির লক্ষ্মীনগর এলাকার বাসিন্দা সে। তার নাম সাগর। রাম রহিমের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ মিথ্যা বলে দাবি করছে সে। ধর্ষক রাম রহিমকে গ্রেফতার এবং তার জেল হওয়ার প্রতিবাদেই সংসদে ঢুকে বিক্ষোভ দেখাতে যাচ্ছিল সে। কিন্তু তার আগেই তাকে আটক করা সম্ভব হয়েছে।

টিটিএন/এমকেএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ