সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন

বিএনপির নেতাকর্মীর নামে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২৬ লাখ নেতাকর্মীর নামে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ভেবেছিল এভাবে বিএনপিকে দমন করবে কিন্তু পারেনি।

সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালির উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, তারা দেশনেত্রীকে বন্দী রেখে একদলীয় বাকশাল কায়েম করতে চায়। আমরা দেশবাসী সেটা কখনোই মেনে নেবে না। আজকে দেশের সবকিছু ধ্বংস করে ফেলেছে। আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে রক্তে অর্জিত স্বাধীনতা তারা হুমকিতে ফেলেছে।

এতে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ