বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পুলিশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী জেলার গোদাগাড়ীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কর (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

গতকাল রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

নিহত বক্কর নওগাঁর মান্দা উপজেলার মাইনব মধ্যপাড়া গ্রামের তুমির উদ্দীনের ছেলে। গোদাগাড়ী উপজেলার প্রেমতুলি পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে শনিবার রাত ১২টার দিকে বক্করকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি।

প্রেমতুলি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নিত্যপদ দাস বলেন, দ্রুতগতির মোটরসাইকেলটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বক্করকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে পায়ে ও মাথায় আঘাত পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ