রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রোহিঙ্গা সমাবেশের অনুমতি দেয়া সেই সিআইসিকে প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের উখিয়া কুতুপালংয়ে রোহিঙ্গাদের মহাসমাবেশের অনুমতি দেয়ায় ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) শামীমুল হক পাভেলকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার দুপুর পৌনে ২টার দিকে কক্সবাজারের জেলা প্রশাসক মুহা. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে কী কারণে শামীমুল হক পাভেলকে প্রত্যাহার করা হয়েছে সেটা নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের একাধিক সূত্র বলছে, রোহিঙ্গাদের মহাসমাবেশ করার অনুমতি দেয়ার কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে। ওই মহাসমাবেশ যে জায়গায় হয়েছে ওই ক্যাম্পের দায়িত্বে ছিলেন তিনি।

তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মুহা. আবুল কালাম বলেন, এটা জেনারেল বিষয়। বদলিজনিত কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট রোহিঙ্গা সংকটের দুই বছর উপলক্ষে মহাসমাবেশের ডাক দেন রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ। ঘোষণা অনুযায়ী প্রায় পাঁচ লাখ রোহিঙ্গার সমাগম ঘটে ওই মহাসমাবেশে।

তখন বলা হয়েছিল, সমাবেশের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো অনুমতি দেয়া হয়নি। কিন্তু রোহিঙ্গা নেতারা দাবি করেছিলেন, তারা লিখিত আবেদনের মাধ্যমে সিআইসি থেকে অনুমতি নিয়েছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ