বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার সদর উপজেলার ঈদগড় বাজারে সাঁড়াশি অভিযানে চার দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

তিনি জানান, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করায় এ জরিমানা করা হয়েছে।

এ সময় স্থানীয় চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলমসহ প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বাজারবাসীর উদ্দেশ্যে সচেতনতামূলক সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বলেন, সাধারণের ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে জেলা প্রশাসন তথা আদালত চত্বর এলাকায় আজ অপর এক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। একসময় ১০-১২ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে সাজা দেয়া হয়েছে বলে জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ