রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত

কাশ্মীর সঙ্কট: সৌদি ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে আসছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনার মধ্যে আগামীকাল বুধবার পাকিস্তান সফরে আসছেন।

ইসলামাবাদের সৌদি দূতাবাস সূত্রে জানা যায়, একদিনের সরকারি সফরে এসে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-জুবায়ের।

ইসলামাবাদের সৌদি দূতাবাস জানায়, একদিনের সরকারি সফরে এসে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-জুবায়ের আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে আলোচনা করবেন। এ খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন।

পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান বুধবার পাকিস্তানে আসছেন। তিনি পাক নেতৃবৃন্দ ও সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সর্বশেষ আঞ্চলিক ঘটনাবলী নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন।

ওই প্রতিবেদনে বলা হয়, কাশ্মীর নিয়ে দুই দেশের সম্পর্কের বিষয়ে পর্যালোচনা এবং এ অঞ্চলের সর্বশেষ ঘটনাবলী নিয়ে কথা হয়।

প্রধানমন্ত্রী ইমরান খান অধিকৃত কাশ্মীরের বিষয়টি বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে উত্থাপন চলমান রাখায় এক মাসেরও কম সময়ের মধ্যে দুই নেতার মধ্যে দ্বিতীয়বারের মতো এ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়।

ভারত চলতি মাসের ৫ আগস্ট দেশটির সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করে। ফলে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হয়। ওই অঞ্চলটিকে দুটি রাজ্যে বিভক্ত করেছে। এরপর থেকে কার্যত জম্মু-কাশ্মীর ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সব মিলিয়ে উপত্যকাটিতে ৫০ হাজারের বেশি সেনা ও কর্মকর্তা মোতায়েন করে ভারত। হিমালয় ঘেরা অঞ্চলটিতে কারফিউ জারি করে। আটক করা হয় মুসলিম নেতাদের।

প্রেস নিউজ এজেন্সির প্রতিবেদনে আরো বলা হয়, অধিকৃত কাশ্মীরে চলমান পরিস্থিতি নিয়ে ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আলোচনা হয়েছে।

কাশ্মীরের ঘটনা নিয়ে সৌদি আরব এক বিবৃতিতে জানায়, কিংডম ওই অঞ্চলের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আন্তর্জাতিক রেজুলেশন অনুযায়ী শান্তিপূর্ণ মীমাংসার আহ্বান জানানো হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ