রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

নৌবাহিনীর প্রধানের সঙ্গে সৌদি নৌপ্রধানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন রাজকীয় সৌদি নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল ফাহাদ বিন আব্দুল্লাহ আল-গোফায়েলি।

সফরের অংশ হিসেবে তিনি সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকার বনানীর নৌ সদর দপ্তরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আইএসপিআর জানায়, সৌদি নৌপ্রধান নৌ সদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন তাকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার দেন।

সাক্ষাৎকালে সৌদি নৌপ্রধান বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী পারস্পরিক কুশলবিনিময় করেন। এ সময় বাংলাদেশ নৌবাহিনী প্রধান বন্ধুপ্রতিম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করেন।

পরে তারা দুই দেশের নৌ সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণসংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা এবং সৌদি আরবের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশের প্রশিক্ষিত জনবল নিয়োগের বিষয়ে আলোচনা করেন। সেই সঙ্গে নৌবাহিনী প্রধান জাহাজ নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণে বাংলাদেশের সক্ষমতার বিষয়ে সৌদি নৌপ্রধানের কাছে তুলে ধরেন।

পাশাপাশি দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করতে জাহাজগুলোর শুভেচ্ছা সফর আয়োজনের বিষয়েও আলোচনা হয়। সফর শেষে সৌদি নৌপ্রধান মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকা ছাড়বেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ