রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে বললেন মার্কিন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল বরার্ট মিলার।

মঙ্গলবার দুপুরে সিলেটের ঐতিহাসিক ক্বীন ব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারকেই সেখানে পরিবেশ তৈরি করতে হবে। যাতে রোহিঙ্গারা সেখানে গিয়ে নিরাপদে বসবাস করতে পারেন।

রবার্ট মিলার বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে বিশ্ব সম্প্রদায়ের চতুর্মুখী চাপ অব্যাহত রাখতে হবে। সেটা যুক্তরাষ্ট্রসহ অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায় করে আসছে।

গতকাল সোমবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্থাপিত আমেরিকান কর্নার পরিদর্শন করতে সিলেট আসেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। মঙ্গলবার দুপুরে হঠাৎ সুরমা নদীর ওপর স্থাপিত ঐতিহাসিক ক্বীন ব্রিজ পরিদর্শনে যান মার্কিন রাষ্ট্রদূত।

এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানসহ কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ