সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট ঠেকাতে দ্রুত আইন হচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী  সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু

কাশ্মীরে এক কিশোর নিহত, উত্তপ্ত শ্রীনগর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরে এক কিশোরের নিহতের ঘটনায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ মৃত্যুকে ঘিরে পুনরায় কড়াকড়ি আরোপ করা হয়েছে শ্রীনগরে।

গালফ নিউজের বরাতে জানা যায়, ৫ আগস্ট বিশেষ মর্যাদা বাতিলের পর বিক্ষোভে অংশ নেয় ওই কিশোর। এতে নিরাপত্তা বাহিনীর ছোড়া পেলেট বন্দুকের শিকার হয়ে গুরুতর আহত হয়েছিল সে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ১৬ বছর বয়সী আসরার আহমদ খান এক বিক্ষোভে গুরুতর আহত হয়েছিল। শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এসকেআইএমএস) চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার মধ্যরাতে সে মারা যায়।

বার্তা সংস্থা রয়টার্সকে জম্মু-কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং বলেন, মানুষ সহিংসতা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে। ওই সময় নিরাপত্তা বাহিনীর প্রতি ছোড়া এক পাথরের আঘাতে সে আহত হয়।

ভারত সরকার গত এক মাসে আনুষ্ঠানিকভাবে এই প্রথম কাশ্মীরে কোনো মৃত্যুর ঘটনা স্বীকার করল। তবে তার মৃত্যু নিয়ে সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে ভিন্ন খবর। যার সঙ্গে কাশ্মীর পুলিশের বক্তব্য সাংঘর্ষিক।

একাধিক সংবাদমাধ্যম জানাচ্ছে, পেলেট বন্দুকের শিকার হয়েছিল কিশোর আসরার। মাথায় গুলিবিদ্ধ হয়েছিল সে।
শ্রীনগরে দায়িত্বরত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল কানওয়াল জিত সিং ধিলন বলেন, ৬ আগস্ট পাথরের আঘাতে আহত হয়েছিলেন আসরার। এসব মৃত্যুর জন্য পাকিস্তানের খেলার পুতুল পাথর নিক্ষেপকারী সন্ত্রাসীরাই দায়ী।

এদিকে গত এক মাসে রাজ্যটিতে ৮০ জন বেসামরিক লোক পেলেট বন্দুকে আহত হয়েছেন। সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানায়।

সংবিধানের ৩৭০ ধারা তুলে নিয়ে বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার প্রতিবাদে মানুষ বিক্ষোভ সৃষ্টি করলে তাদের ওপর নিরাপত্তা বাহিনী পেলেট বন্দুক হামলায় চালায়। এতে এসব আহতের ঘটনা ঘটে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ