বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

সিলেটে ট্রেন লাইনচ্যুত, সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় জালালাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

বুধবার দুপুর পৌনে ১২টায় উপজেলার মাইজগাঁও ও মোগলাবাজারের মধ্যবর্তী স্থানে সিলেটগামী যাত্রীবাহী জালালাবাদ ট্রেনটি লাইনচ্যুত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ ট্রেনটি মাইজগাঁও ও মোগলাবাজারের মধ্যবর্তী স্থানে পৌঁছালে পেছনের দিকের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই পথে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সিলেট রেল স্টেশনের ম্যানেজার আতাউর রহমান জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে সিলেট থেকে উদ্ধারকারী ট্রেন ফেঞ্চুগঞ্জ গেছে। সিলেট রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সজীব কুমার মালাকার জানান, উদ্ধার কাজ শেষ হতে ঘণ্টা খানেক সময় লাগতে পারে।

-এএ